পাকিস্তানিদের জন্য ই-ভিসা চালু করছে বাংলাদেশ

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইকবাল হোসেন জানান, বাংলাদেশ ভিসা সহজ করতে যাচ্ছে পাকিস্তানিদের জন্য। এখন তাদের জন্য ই-ভিসা চালুর কাজ চলছে।

লাহোরের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (এলসিসিআই) গিয়ে বাংলাদেশি দূত জানান, বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সাংস্কৃতিক বিনিময়ের জন্য পাকিস্তানিদের ভিসা সহজ করা হচ্ছে।

নতুন নতুন সুযোগের সন্ধান এবং গভীরভাবে বাণিজ্য বোঝার জন্য নিয়মিত ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে বৈঠকের ব্যাপারে গুরুত্বারোপ করেন তিনি।

এছাড়া তিনি জানান, বাংলাদেশের লক্ষ্য হলো অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করা। তিনি বাংলাদেশের নারিকেল ও কয়লা এবং পাকিস্তানের চামড়া, মাংস, চাল, চিনি, মাছ এবং কয়লাসহ সম্ভাব্য বাণিজ্য খাতের কথা উল্লেখ করেন।

বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর জন্য সরাসরি বিমান যোগাযোগ এবং সামুদ্রিক পথ তৈরির কথা ভাবা হচ্ছেও বলে জানান বাংলাদেশি এই রাষ্ট্রদূত।

 

তাছাড়া ইদানিং পাকিস্তানিরা বাংলাদেশ ভ্রমনে প্রচুর আগ্রহ দেখাচ্ছে আর এই ই-ভিসার মাধ্যমে তাদের ভ্রমনের ভিসা প্রাপ্তি অধিক সহজতর হবে বলে আশা করা যাচ্ছে।

Read Previous

চাকা খুলে যাওয়া বিমান নিরাপদে অবতরণে বিচক্ষণতা দেখালেন ক্যাপ্টেন

Read Next

বিমানের চাকা খুলে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন বাংলাদেশ এয়ারলাইন্সের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular