১৭/০৫/২০২৬
৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার তাপমাত্রা বাড়ছে, গরমের সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

পর্যটন সংবাদ ডেস্ক: রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ গরম কিছুটা বেশি অনুভূত হতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা সামান্য বাড়বে, তবে একইসঙ্গে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, দিনের প্রথমভাগে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টিও হতে পারে। বাতাসের গতি ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন ২৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আজ কোনো সতর্কবার্তা নেই এবং কোথাও সংকেত দেখানোর প্রয়োজন হবে না।

Read Previous

কাতুরিয়া পদ্মবিল: গাজীপুরের নতুন পর্যটনকেন্দ্র

Read Next

ভাষাসৈনিক আহমদ রফিক চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular