
পর্যটন সংবাদ ডেস্ক: ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের নতুন বিচারক হিসেবে দায়িত্ব পেলেন মো. রফিকুল ইসলাম। এর আগে তিনি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল–১ এর বিচারক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সোমবার (১ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে তাকে এ পদে আনা হয়েছে।
একই প্রজ্ঞাপনে আরও বলা হয়, জেলা ও দায়রা জজ মো. সাব্বির ফয়েজকে ঢাকা মহানগর দায়রা জজ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এর আগে বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে দায়িত্ব পালন করছিলেন।
এই দুই বিচারকসহ মোট ১০ জন বিচারকের পদে বদলি আনা হয়েছে। সম্প্রতি ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবকে হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। আর জেলা ও দায়রা জজ হেলাল উদ্দিনকেও বদলি করা হয়েছে।



