টোকিওতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি নেতাদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়

পর্যটন সংবাদ ডেস্ক: জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে প্রবাসী বাংলাদেশিদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে এনসিপি নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম ও এশিয়া প্রতিনিধি জুবায়ের সর্দারসহ দলের একটি প্রতিনিধি দল।

সভায় প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা তুলে ধরা হয়। বিশেষভাবে বাংলাদেশ বিমানের টোকিও-ঢাকা সরাসরি ফ্লাইট চালুর প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হয়। এনসিপি নেতারা বলেন, সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও যোগাযোগ আরও সহজ হবে।

এছাড়া জাপানে মৃত্যুবরণ করা প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়। রাষ্ট্রদূত জানান, এ প্রক্রিয়া সহজতর করার কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে।

শিক্ষার্থী ও কর্মসংস্থান প্রসঙ্গেও বিস্তারিত আলোচনা হয়। প্রতিনিধি দল প্রস্তাব করে, বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি ও শিক্ষার্থীকে জাপানে নিয়ে আসার উদ্যোগ নিলে উভয় দেশ উপকৃত হবে। পাশাপাশি জাপানে বাংলাদেশিদের ব্যবসায়িক কার্যক্রম সহজ করা এবং বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও মতবিনিময় হয়।

আলোচনা শেষে এনসিপি নেতারা দূতাবাসের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

Read Previous

মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ সাক্ষ্য দেবেন এনসিপি নেতা নাহিদ ইসলাম

Read Next

হাতিয়ায় বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলায় ট্রলারডুবি, প্রাণে বাঁচলেন ১৮ জেলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular