
পর্যটন সংবাদ ডেস্ক: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ও সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি-এর মধ্যে সুসম্পর্ক ও সহযোগিতার ভিত্তি আরও মজবুত করতে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (৭ জুলাই), রাজধানীর টিসিবি ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. ফয়সল আজাদ এবং রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী মো. ওয়াহিদুল ইসলাম সাক্ষাৎকালে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক, বিশেষ করে আর্থিক লেনদেন ও ভবিষ্যৎ সম্ভাবনার বিষয়ে আলোচনা করেন।
সাক্ষাৎ শেষে টিসিবির পক্ষ থেকে রূপালী ব্যাংকের এমডিকে একটি সম্মাননা স্মারক প্রদান করা হয়, যা দুই প্রতিষ্ঠানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের ঢাকা উত্তর বিভাগের মহাব্যবস্থাপক শেখ মুনজুর করিম, টিসিবির অর্থ ও হিসাব বিভাগের অতিরিক্ত পরিচালক মো. রবিউল মোর্শেদ এবং টিসিবি কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মো. আবুল হোসেন।
এই সৌজন্য সাক্ষাৎ দুই প্রতিষ্ঠানের কার্যক্রমে পারস্পরিক সমন্বয় ও ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।



