জামায়াত নেতা আটক,সমবায়ের নামে শত শত কোটি টাকা আত্মসাৎ

আল আকাবা সমিতির পরিচালক পলাতক জামায়াত নেতাকে গ্রাহকরা আটক করে পুলিশে সোপর্দ করেছে, তিনি
সমবায় সমিতির নামে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে অভিযোক্ত।

তাকে বুধবার (২৩ এপ্রিল) মাদারগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

পুলিশ ও সমবায় সমিতির গ্রাহক সহায়তা কমিটির সভাপতি শিবলুল বারী রাজু জানান, সমিতির গ্রাহকরা আল আকাবা সমবায় সমিতি লি: এর অন্যতম পরিচালক ও জামায়াতের মাদারগঞ্জ উপজেলার নেতা মাহবুবুর রহমান (৫৮) কে মঙ্গলবার (২২এপ্রিল) রাতে জামালপুর জেলা শহরের নয়াপাড়ার আলফা গার্ডেন বাসার সামনে থেকে আটক করে। বুধবার (২৩ এপ্রিল) ভোরে তাকে মাদারগঞ্জ খানায় পুলিশের কাছে সোপর্দ করেন।

উল্লেখ্য এই জামাত নেতাকে আটকের পর গণপিটুনি ও গলায় জুতার মালা দিয়ে এলাকা প্রদক্ষিণ করা হয় বলে একটি সূত্র জানিয়েছে। পরে গলায় জুতার মালা পরিহিত ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

আটক মাহাবুবুর রহমানের বাড়ি বগুড়া জেলার একটি প্রত্যন্ত গ্রামেও হলে তিনি মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মুসলিমাবাদ মুন্সি বাড়িতে তার শ্বশুর বাড়িতে দীর্ঘদিন থেকে বসবাস করেন। জামায়াতে ইসলামী বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলার শীর্ষ স্থানীয় নেতা এবং আল আকাবা সমবায় সমিতির লি: এর একজন পরিচালক। তার আটক হওয়ার খবরে মাদারগঞ্জ থানার সামনে ঐ সমিতির শত শত আমানতকারী জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেয়।

এ বিষয়ে মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, উনার হেফাজতে এখন আটক মাহবুবুর রহমানকে জিজ্ঞাসাবাদ চলছে, এ বিষয়টি সম্পর্কে পরে সুস্পষ্ট ভাবে জানাবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য মাদারগঞ্জ উপজেলা সদরে আল আকাবা সমবায় সমিতিসহ প্রায় ৩০টি সমিতির মাধ্যমে গ্রাহকদের উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে প্রায় ৭৫০ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়। এবং প্রায় এক বছর ধরে তারা সমিতি অফিসে তালা ঝুলিয়ে রাখে। এর ফলশ্রুতিতে প্রতারিত গ্রাহকরা আমানত উদ্ধারের দাবীতে কয়েক মাস যাবত আন্দোলন করে আসছে।

Read Previous

পর্যটকদের জন্য সৌদি আরবের নতুন আইন

Read Next

রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে চলছে মালয়েশিয়ার ঐতিহ্যবাহী খাবারের উৎসব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular