জামায়াত ও তাবলিগের দ্বন্দ্ব নিয়ে জামায়াত আমিরের ফেসবুক স্ট্যাটাস

টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে তাবলিগ জামায়াতের দুপক্ষকে শান্ত থেকে যৌক্তিক আলাপ-আলোচনার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতি সমাধানের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে তিনি এ আহ্বান জানান ।

স্ট্যাটাসে জামায়াতের আমির বলেছেন, আজ ভোর রাতে তুরাগ তীরে টঙ্গীর ইজতেমা মাঠে তাবলিগ জামায়াতের দুপক্ষের মধ্যে সংঘর্ষে তিন মুসল্লির ইন্তিকালে আমরা গভীরভাবে মর্মাহত।মহান আল্লাহর দ্বীনের স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে সবর করার এবং শান্ত থাকার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাই। বিষয়টি যৌক্তিক আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান হোক তাই কামনা করি।

যারা নিহত হয়েছেন মহান আল্লাহ তাদের উপর রহম করুন, ক্ষমা করুন এবং জান্নাত নসিব করুন। আল্লাহ তায়ালা আহত ভাইদের দ্রুত সুস্থতার নিয়ামত দান করুন। দেশ এবং উম্মাহর স্বার্থে সবাই ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসবেন- সে প্রত্যাশা রাখি। মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।

Read Previous

ভূমিখেকোদের নজর এখন নরসিংদীর ‘মিনি কক্সবাজারে’

Read Next

বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular