
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটির রেমিট্যান্স সেলস- ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিভিশনে নিয়োগ দেয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা: রিলেশনশিপ অফিসার, নির্ধারিত নয়।
আবেদনের যোগ্যতা: প্রার্থীর স্নাতক/সমমান ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারিত নয়। কর্মস্থল দেশের যেকোনো স্থানে।
বেতন: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা: আগামী ১৭ মে পর্যন্ত আবেদন করা যাবে।



