
চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে আগত বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।
সোমবার (৫ মে) সকাল ৭টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে।
জানা যায়, বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্য সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রা করে। এরপরে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুত হয়।
বনলতা ট্রেনের যাত্রীরা বলেন, ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছিল। প্ল্যাটফর্মের কাছাকাছি এমন সময় বিকট শব্দ। পরে দেখা যায় একটি বগির চাকা ভেঙ্গে লাইন থেকে বেরিয়ে যায়। বগি থেকে যাত্রীরা নেমে যাওয়ার পরে রেলের লোকজন আসেন ঘটনাস্থলে।
রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, রেলওয়ে স্টেশনে ট্রেন লাইনচ্যুত হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানাবেন বলে আশ্বস্ত করেন।



