ঈদুল আজহায় ছুটি ১০ দিন: প্রেস সচিব

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনের টানা ছুটি ঘোষণা করেছেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এই ছুটি ঘোষণা করেন।

আজ মঙ্গলবার (৬ মে) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

তবে ১৭ মে ও ২৪ মে শনিবার অফিস খোলা থাকবে বলে জানান শফিকুল আলম।

সেখানে তিনি লিখেছেন, উপদেষ্টা পরিষদের সভায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন হলেও এই দুইদিন অফিস খোলা থাকবে।

পবিত্র ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। ঈদ উপলক্ষে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। সেখানে নির্বাহী আদেশে আরও এক দিন ছুটি ঘোষণা করা হয়েছে। অবশ্য এই ছুটি শুরুর দুই দিন আগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি ছিল। পরদিন বৃহস্পতিবার ২৭ মার্চ এক দিন অফিস খোলা ছিল।

Read Previous

জনসমুদ্রের ভালোবাসায় সিক্ত খালেদা জিয়া

Read Next

ভিসা পেতে জাল নথিপত্র না দেওয়ার আহ্বান : সুইডিশ দূতাবাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular