ভিসা পেতে জাল নথিপত্র না দেওয়ার আহ্বান : সুইডিশ দূতাবাস

ভিসা পেতে জাল নথিপত্র না দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ সুইডিশ দূতাবাস।

মঙ্গলবার (৬ মে) ঢাকার এক বার্তায় এ আহ্বান জানিয়েছে সুইডিশ দূতাবাস।

এতে উল্লেখ করা হয়, আপনার ভিসার আবেদনের সঙ্গে শুধুমাত্র মূল নথি জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করুন। জালিয়াতি, জাল বা কারসাজি করা নথিপত্র তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করা হবে। আপনি যদি মূল নথিপত্র জমা না দেন, তবে সেটা সব শেনজেন সদস্য দেশ জানবে।

উল্লেখ্য বাংলাদেশ থেকে ইউরোপ ভিসা প্রত্যাশিরা বিভিন্ন দালালের প্ররোচনায় অনেক ভুল বা মিথ্যা নথী জমা দিয়ে থাকেন যার ফলে ভিসা বাতিল হয়ে যায় এবং তাদের উপর আস্থা হারিয়ে অনেককেই ভিসা দিতে অনিহা থাকে ভিসা কন্সুলারদের।

Read Previous

ঈদুল আজহায় ছুটি ১০ দিন: প্রেস সচিব

Read Next

একদিনের ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular