পর্যটন সংবাদ ডেস্ক: চেজ স্টেডিয়ামে আবারও আলো ছড়ালেন লিওনেল মেসি। ইনজুরি কাটিয়ে ফিরেই লিগস কাপ সেমিফাইনালে জোড়া গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা। যার একটি এসেছে বিতর্কিত পেনাল্টি থেকে। তার নৈপুণ্যে অরল্যান্ডো সিটিকে ৩–১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মায়ামি।
ম্যাচের শুরুটা অবশ্য স্বাগতিকদের জন্য সুখকর ছিল না। প্রথমে গোল খেয়ে পিছিয়ে পড়ে মায়ামি। তবে দ্রুতই খেলায় ফিরে আসে দলটি। মেসির পরপর দুই গোল এবং তেলাস্কো সেগোভিয়ার নির্ভুল শটে জয় নিশ্চিত হয় ফ্লোরিডার ক্লাবটির।
পরিসংখ্যানে দাপটও দেখিয়েছে ইন্টার মায়ামি। পুরো ম্যাচে ৫৯ শতাংশ সময় বল ছিল তাদের নিয়ন্ত্রণে। নেওয়া ১৪ শটের মধ্যে ৬টি লক্ষ্যভেদী হয়। অন্যদিকে অরল্যান্ডোর ১১ শটের মাত্র ৪টি ছিল পোস্টে।
ফাইনালে এখন মেসির মায়ামি অপেক্ষায় আছে নতুন ইতিহাস রচনার।



