২৬/০৪/২০২৬
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএস-বাংলা এয়ারলাইন্সে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগ

পর্যটন সংবাদ ডেস্ক: দেশের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স নতুন জনবল নিয়োগ দিচ্ছে। প্রতিষ্ঠানটি ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন গ্রহণ শুরু হয়েছে ২৮ আগস্ট থেকে এবং চলবে আগামী ৩ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদসংক্রান্ত তথ্য

  • প্রতিষ্ঠান: ইউএস-বাংলা এয়ারলাইন্স
  • পদ: সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট (ওয়াক-ইন ইন্টারভিউ)
  • পদসংখ্যা: নির্ধারিত নয়
  • চাকরির ধরন: ফুলটাইম
  • প্রার্থীর ধরন: শুধু পুরুষ

যোগ্যতা

  • এইচএসসি বা সমমান পাশ (জিপিএ ন্যূনতম ৩.০০)।
  • বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।
  • উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৭ ইঞ্চি (১৭০.১৮ সেমি)।
  • বিএমআই ১৮-২৫ এর মধ্যে হতে হবে।
  • শারীরিকভাবে সুস্থ ও সুঠামদেহের অধিকারী হতে হবে।
  • চোখের দৃষ্টি ৬/৬ (চশমা ব্যবহারযোগ্য নয়)।
  • অধূমপায়ী হতে হবে।
  • জাতীয় পরিচয়পত্র থাকতে হবে।
  • সামরিক/আধাসামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য বা সিকিউরিটি কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

কাজের দায়িত্ব

  • এয়ারলাইন্সের সার্বিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা ও তদারকি।
  • কেবিন ক্রু ও যাত্রীদের নিরাপত্তা তল্লাশি।
  • বিমান, যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণ।
  • ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী অন্যান্য দায়িত্ব পালন।

বেতন ও সুযোগ-সুবিধা

  • মাসিক বেতন: ১৮,০০০ টাকা।
  • চিকিৎসা বিমা সুবিধা।
  • সাপ্তাহিক ২ দিন ছুটি।
  • উৎসব ভাতা ও অন্যান্য সুবিধা (প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী)।
  • ডিউটি শিডিউল অনুযায়ী খাবারের ব্যবস্থা।

গুরুত্বপূর্ণ নির্দেশনা

নিয়োগ প্রক্রিয়ার কোনো ধাপেই প্রার্থীদের কাছ থেকে অর্থ বা ব্যাংক ড্রাফট গ্রহণ করা হয় না। তাই কোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য প্রার্থীদের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি যেকোনো সুপারিশ বা রেফারেন্স প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে। বিস্তারিত জানতে ভিজিট করুন এখানে
শেষ তারিখ: ৩ সেপ্টেম্বর ২০২৫।

Read Previous

মার্কিন ফেডারেল আদালতের রায়: ট্রাম্পের শুল্ক আরোপ অবৈধ ঘোষণা

Read Next

খাগড়াছড়িতে পর্যটক অপহরণ: সেনাবাহিনীর অভিযানে ৪ জন আটক, ৩ জন পর্যটক এখনো নিখোঁজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular