আবাসিকে নতুন গ্যাস সংযোগের বিষয়ে সতর্কবার্তা

আবাসিকে নতুন গ্যাস সংযোগের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। শনিবার (১৯ এপ্রিল) এক বার্তার মাধ্যমে সতর্ক করে তিতাস।

প্রতিষ্ঠানটি জানায়, সরকারি সিদ্ধান্ত মোতাবেক বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। সম্প্রতি কিছু প্রতারক চক্র আবাসিক নতুন গ্যাস সংযোগ দেওয়ার কথা বলে জনগণের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।

প্রতারক চক্র থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হলো। প্রয়োজনে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট দপ্তর প্রধানের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো।

Read Previous

ঢাকায় ফিরলেন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীরা

Read Next

সিলেট টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular