ঢাকায় ফিরলেন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী দেশটিতে বসবাসরত সকল অবৈধ অভিবাসীদের তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠাবেন আর সেই অনুযায়ী বাংলাদেশি অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন।

শনিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় অভিবাসী বাংলাদেশিদের বহন করা প্রথম ফ্লাইট ঢাকায় অবতরণ করে।

ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে ট্রাম্প প্রশাসনের নির্দেশে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের অবৈধ নাগরিকদেরও ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে প্রথম ধাপে ৫ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে গ্রিফন এয়ারের (জিআরপি-২৬) একটি বিশেষ ফ্লাইটে করে ঢাকায় ফেরত পাঠায়। গ্রিফন এয়ার মূলত মার্কিন সামরিক বাহিনীর জন্য চার্টার পরিসেবা প্রদানকারী একটি আমেরিকান বিমান সংস্থা।

সম্প্রতি তারা অবৈধ নেপালি অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর কাজে যুক্ত ছিল। একই সূত্রমতে জানাযায় ফ্লাইটটি গত শুক্রবার ঢাকায় ফেরার কথা থাকলেও তা শনিবার দুপুরে পৌঁছায়। যাদের ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে কুমিল্লা জেলার ১ জন, নোয়াখালীর ২ জন, চট্রগ্রামের ১ জন এবং সিলেট জেলার ১ জন বাসিন্দা বলে জানাযায়। ফেরত আসা দলে একজন অবৈধ বাংলাদেশি নারী প্রবাসীও রয়েছেন।

ট্রাম্প ক্ষমতায় আসার পর এই প্রথম যুক্তরাষ্ট্র থেকে এভাবে বাংলাদেশিদের ফেরত পাঠানো হলো। এই সূত্রমতে আরও জানাযায় দেশটিতে বসবাসরত আরও অবৈধ অভিবাসীকে পর্যায়ক্রমে ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র।

Read Previous

ভারতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের লেনদেন কমেছে

Read Next

আবাসিকে নতুন গ্যাস সংযোগের বিষয়ে সতর্কবার্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular