২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা: আপিলের রায় ৪ সেপ্টেম্বর

ফাইল ছবি

পর্যটন সংবাদ ডেস্ক: বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের রায় ঘোষণা করা হবে আগামী বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেবেন।

এর আগে গত ২১ আগস্ট এই মামলার শুনানি শেষে রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন আপিল বিভাগ।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত, এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, যিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত। রাষ্ট্রপক্ষ তাদের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করে।

রায়ের শুনানিতে তারেক রহমান ও বাবরের পক্ষে যুক্তি তুলে ধরেন অ্যাডভোকেট এস এম শাহজাহান এবং অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

সেদিন আদালতে বিএনপির আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট জাকির হোসেন ও অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস।

দেশজুড়ে আলোচিত এ মামলার রায় ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে বাড়ছে আগ্রহ।

Read Previous

বাংলাদেশের জন্য নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন

Read Next

ছাত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ: ঢাবি শিক্ষার্থী আলী হুসেন ৬ মাসের জন্য বহিষ্কার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular