সৌদি আরবে হজ মৌসুমে বাংলাদেশের তিন উপ-সচিবকে সহকারী মৌসুমী হজ কর্মকর্তা হিসেবে নিয়োগ

পবিত্র হজ

ফাইল ছবি

পর্যটন সংবাদ ডেস্ক : সরকার সৌদি আরবের প্রধান তিন শহরে বাংলাদেশ হজ কার্যালয়ে দায়িত্ব পালনের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে তিনজন উপ-সচিবকে সহকারী মৌসুমী হজ কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করে এই ডেপুটেশন নিয়োগ নিশ্চিত করেছে। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা আগামী তিন মাসের জন্য জেদ্দা, মক্কা ও মদিনায় অবস্থিত বাংলাদেশ হজ অফিসে দায়িত্ব পালন করবেন।

ধর্ম মন্ত্রণালয়ের বদলি অনুসারে, অনুদান ও নিরীক্ষা শাখার উপ-সচিব মো. রুহুল আমিনকে জেদ্দায়, মো. রফিকুল ইসলামকে মদিনায় এবং মোহাম্মদ শফিউজ্জামানকে মক্কায় বাংলাদেশ হজ অফিসে পদায়ন করা হয়েছে।

এই নিয়োগের মাধ্যমে আসন্ন হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের সেবা ও ব্যবস্থাপনা আরও সুষ্ঠু ও কার্যকর করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Read Previous

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

Read Next

ঢাকা রিজেন্সি হোটেলে দিনব্যাপী বর্ণিল বৈশাখী উৎসব: ঐতিহ্য, সংস্কৃতি ও স্বাদের মিলনমেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular