সালাহউদ্দিন সুমন পেলেন ‘সেরা ট্র্যাভেল ভ্লগার অফ দ্য ইয়ার ২০২৫’ সম্মাননা

পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার এবং ভ্রমণ কনটেন্ট নির্মাতা সালাহউদ্দিন সুমন মার্ভেল বি ইউ আয়োজনে ‘মার্ভেল অফ টুমরো’  অনুষ্ঠানে ‘সেরা ট্র্যাভেল ভ্লগার অফ দ্য ইয়ার ২০২৫’ পুরস্কারে ভূষিত হয়েছেন।

শুক্রবার (২০ জুন) রাজধানীর র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে এক জমকালো অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ভ্রমণ, বিমান শিল্প ও গণমাধ্যম জগতের বহু বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

বিশ্বজুড়ে তার আকর্ষণীয় ভ্রমণ কাহিনী এবং চিত্রনির্ভর ডকুমেন্টেশনের জন্যই এই স্বীকৃতি পান সুমন। বাংলাদেশে ট্রাভেল ইউটিউব দর্শকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট নির্মাতাদের একজন তিনি।

পুরস্কার গ্রহণের পর সুমন জানান, “এই ধরনের স্বীকৃতি সবসময়ই অনুপ্রেরণাদায়ক। এটি আমাকে নতুন ভ্রমণগল্প খুঁজে বের করতে এবং দর্শকদের জন্য আরও বৈচিত্র্যময় কনটেন্ট তৈরি করতে উৎসাহিত করবে।” তিনি আয়োজক কমিটিসহ টার্কিশ এয়ারলাইন্স বাংলাদেশের মহাব্যবস্থাপক ইসলাম গুরের প্রতিও কৃতজ্ঞতা জানান তাকে আন্তর্জাতিক পর্যায়ে ব্র্যান্ড প্রমোশনের সুযোগ করে দেওয়ার জন্য।

‘মার্ভেল বি উইথ ইউ’ এর সিইও ব্রিতী সাবরিন খান বলেন, “সালাহউদ্দিন সুমন তার নিষ্ঠা, সৃজনশীলতা এবং বৈশ্বিক প্রভাবের মাধ্যমে এই পুরস্কারের প্রকৃত দাবিদার। দর্শকরাই সঠিক পছন্দ করেছেন।”

অনুষ্ঠানটি পরিণত হয় এক অনন্য উদযাপনে, যেখানে ডিজিটাল স্টোরিটেলিংয়ের ভবিষ্যৎ গঠনে অবদান রাখা কনটেন্ট নির্মাতা ও উদ্ভাবকদের সম্মান জানানো হয়।

Read Previous

ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি: রাতভর নতুন উত্তেজনা, বেসামরিক হতাহত ও আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে

Read Next

ইউআইইউ শিক্ষার্থীদের বহিষ্কারের প্রতিবাদে ভাটারায় সড়ক অবরোধ, দুর্ভোগে পথচারীরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular