ইউআইইউ শিক্ষার্থীদের বহিষ্কারের প্রতিবাদে ভাটারায় সড়ক অবরোধ, দুর্ভোগে পথচারীরা

ছবি: গুগল ম্যাপ থেকে নেয়া

ঢাকার ভাটারার নতুন বাজার এলাকায় বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। শনিবার (২১ জুন) সকাল সাড়ে ৮টা থেকে এই অবরোধ কর্মসূচি শুরু হয়, যা চলমান রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেওয়ায় কুড়িল বিশ্বরোড থেকে বাড্ডামুখী সড়কে যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। সৃষ্টি হয় তীব্র যানজট। এতে করে সাধারণ মানুষ ও অফিসগামী যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হাসান জানান, শিক্ষার্থীদের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলে জানা গেছে, ইউনিভার্সিটির সম্মান শেষ বর্ষের ২৬ জন শিক্ষার্থীকে বহিষ্কার করার প্রতিবাদেই তারা সড়কে অবস্থান নিয়েছেন।

বিক্ষোভরত শিক্ষার্থীদের দাবি, বহিষ্কারের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় তাঁরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়ক অবরোধ চলছিল। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে।

Read Previous

সালাহউদ্দিন সুমন পেলেন ‘সেরা ট্র্যাভেল ভ্লগার অফ দ্য ইয়ার ২০২৫’ সম্মাননা

Read Next

চঞ্চল মাহমুদকে শেষ শ্রদ্ধা: মডেল ও ফ্যাশন ফটোগ্রাফির পথিকৃৎকে বিদায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular