১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাজেক থেকে ফেরার পথে ৩ পর্যটককে অপহরণের চেষ্টা

সাজেক থেকে খাগড়াছড়ি ফেরার পথে দুই পর্যটক ও তাদের গাড়িচালককে অপহরণের চেষ্টা করেছে কয়েকজন দুর্বৃত্ত। তারা ভুক্তভোগীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। তবে পুলিশের তৎপরতায় অপহরণের চেষ্টায় থাকা দুর্বৃত্তরা পর্যটকদের ছেড়ে দিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী পর্যটকরা হলেন এসএম নাহিদ উজ্জামান (৩৮), মামুন ফকির (৩৮) ও জোবায়ের আলম (২৮)। তাদের সবার বাড়ি ফরিদপুর জেলায়।

মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের কাছে ঘটনার বর্ণনা দেন ভুক্তভোগী এসএম নাহিদ উজ্জামান।

তিনি বলেন, দীঘিনালার জামতলী এলাকায় পৌঁছালে তাদের গাড়ির গতিরোধ করে কয়েকজন অচেনা ব্যক্তি। এরপর গাড়ি থেকে নামিয়ে মারধর করে তাদের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে দরকষাকষি করে ২০ লাখ টাকা মুক্তিপণে ছাড়তে রাজি হয়।

ভুক্তভোগীরা পরিবারের সঙ্গে যোগাযোগ করে টাকার কথা বললে পরিবারের লোকজন খাগড়াছড়ি পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ সুপার অপহরণকারীদের নম্বরে যোগাযোগ করলে ‘ট্রু কলারে’ পুলিশ সুপারের নাম দেখে পর্যটকদের ছেড়ে দিয়ে পালিয়ে যায় তারা।

খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। এ বিষয়ে একটি অপহরণ মামলা হবে। অপহরণের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

পর্যটন সংবাদ/

Read Previous

সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা

Read Next

কলকাতায় বন্ধ হচ্ছে পর্যটক আকর্ষণের ঐতিহ্যবাহী ট্রাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular