১৯/০৪/২০২৬
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন

আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার্কিশ এয়ারলাইন্সের একটি বিমান উড্ডয়নের পরপরই ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক বিষয়টি টের পেয়ে পাইলট প্লেনটি জরুরি অবতরণ করান। প্লেনটিতে যাত্রী ছিল ২৯০ জন।

মঙ্গলবার (২০ মে) সকাল ৭টা ৮ মিনিটে প্লেনটি উড্ডয়ন করে এবং ৮টা ২মিনিটে অবতরণ করে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, TK713 নম্বর ফ্লাইটটি (মডেল: এয়ারবাস এ৩৩০-৩০৩) সকাল ৭টার দিকে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে ২৯০ জন যাত্রী নিয়ে শাহজালাল বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের প্রায় ১৫ মিনিটের মধ্যে বিমানের একটি ইঞ্জিনে স্পার্ক লক্ষ্য করেন পাইলট। তিনি বিমানটি ফিরিয়ে আনেন এবং আকাশে প্রায় দেড় ঘণ্টা চক্কর দিয়ে জ্বালানি খরচের পর সকাল ৮টা ১৫ মিনিটে বিমানটি নিরাপদে জরুরি অবতরণ করে।

গ্রুপ ক্যাপ্টেন রাগীব সামাদ বলেন, ‘পাইলট বিমানটির একটি ইঞ্জিনে স্পার্ক দেখতে পান, যা বার্ড হিটের কারণে হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে যাত্রীরা সম্পূর্ণ নিরাপদে আছেন।’

বিমানবন্দর সূত্র জানায়, যাত্রীদের বিমান থেকে নামিয়ে হোটেলে পাঠানো হয়েছে এবং তাদের বিকল্প ব্যবস্থার বিষয়ে এয়ারলাইন্স কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

উল্লেখ্য, গত ১৬ মে কক্সবাজার থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের বাম পাশের ল্যান্ডিং গিয়ার খুলে পড়ে যায়। সেখানেও পাইলটের দক্ষতায় ৭১ জন যাত্রীসহ বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।

Read Previous

পর্যটকের চোখের অন্তরালে এক ঐতিহাসিক সৌন্দর্য কমলা রাণীর সাগর দীঘি

Read Next

সংগীতশিল্পী নোবেল গ্রেপ্তার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular