শাহ আমানত বিমানবন্দরে বিপুল পরিমাণ সিগারেট ও মোবাইল জব্দ: তিন যাত্রীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক | পর্যটন সংবাদ: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও পণ্য চোরাচালানের ঘটনা ধরা পড়েছে। শুক্রবার (১৮ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে আগত তিন যাত্রীর ট্রলিব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও বিমানবন্দর কাস্টমস যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। বিমানবন্দর কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৫৭০ কার্টন বিদেশি সিগারেট ও ৩০টি অত্যাধুনিক স্মার্টফোন, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আইফোন, গুগল পিক্সেল এবং স্যামসাং ব্র্যান্ডের ডিভাইস। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অভিযুক্ত তিন যাত্রী—মোহাম্মদ শাহ্ আলম, আশরাফুল ইসলাম ও মো. আরফান—চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা এবং তারা ‘ব্যাগেজ পার্টি’ হিসেবে নিয়মিতভাবে বিদেশ থেকে মালামাল বহন করতেন বলে জানা গেছে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, “তাদের পাসপোর্ট নম্বর নথিভুক্ত করে আর্থিক জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে একই ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঘটলে তাদের বিরুদ্ধে সরাসরি মামলা দায়ের করা হবে।”

বর্তমান ব্যাগেজ বিধিমালায় বিদেশফেরত যাত্রীদের জন্য নির্ধারিত শুল্কমুক্ত সীমা রয়েছে। একজন যাত্রী বছরে একবার একটি মোবাইল ফোন এবং একটি কার্টন সিগারেট আনতে পারেন শুল্ক ছাড়াই। এছাড়া বিএমইটি কার্ডধারী প্রবাসীরা বছরে দু’টি মোবাইল আনতে পারেন নির্ধারিত নিয়মে।

এ ধরনের ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি নিয়মিত পর্যটক ও প্রবাসীদের জন্যও এটি একটি সতর্কবার্তা হয়ে উঠেছে।

Read Previous

সোহরাওয়ার্দী উদ্যানে জনস্রোত, জমজমাট পরিবেশে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশ

Read Next

যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ধাক্কা: চালু হলো ২৫০ ডলারের ‘ভিসা ইন্টেগ্রিটি ফি’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular