২০/০৪/২০২৬
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর দ্য গার্ডেন কিচেনে জমকালো সীফুড ফেস্টিভাল ‘কোস্টাল কার্নিভাল’

পর্যটন সংবাদ প্রতিবেদক: ঢাকার শেরাটনে শুরু হয়েছে ‘কোস্টাল কার্নিভাল’ নামক এক ব্যতিক্রমধর্মী সীফুড ফেস্টিভাল, যা সীফুড প্রেমীদের জন্য হয়ে উঠেছে এক ভোজনবিলাসী স্বর্গ। ১০ জুলাই থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ১৯ জুলাই পর্যন্ত।

রেস্টুরেন্টটির ১৪ তলায় অবস্থিত “দ্য গার্ডেন কিচেন”-এ আয়োজিত এ উৎসবে বিশ্বের নানা দেশের সামুদ্রিক খাবারের বিরল সমাহার নিয়ে হাজির হয়েছেন দেশি-বিদেশি নামকরা শেফরা। উৎসবে অংশ নিচ্ছেন শেফ রিমোন ওবায়েদ ও শেফ সাইত দূরসুনের সঙ্গে বাংলাদেশের রন্ধনশিল্পী শেফ মাহবুবুর রশিদ এবং শেফ মো. আল্লামা ইকবাল।

উৎসবে থাকছে সীফুড পায়েল্লা ভালেনসিয়ানা, স্যোক্ত হালাল, সীফুড জাম্পালায়া রাইস, চিলি মাছের কোফতা, টুনা ও স্যামন টেরিয়াকি, গ্রিলড ইলিশ, ফিশ সায়াডিয়া, লবস্টার বিক ও আরও বহু পদের বিশাল সমাহার।

মাছপ্রেমীদের জন্য থাকছে গ্রিক ল্যাম শ্যাংক, মাটন নেহারি, মাটন রগনজোশসহ নানা রকম মূল খাবার। মিষ্টিপ্রেমীদের জন্য রয়েছে চকোলেট মিক্স বাকলাভা, নারকেল বাকলাভা, কুনাফা, ম্যাঙ্গো মুস, নারকেল ডিলাইটসসহ মুখরোচক ডেজার্ট।

প্রতি রাত ৬টা থেকে শুরু হওয়া এই ডিনারে প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪৫০ টাকা (নেট)। থাকছে ২৪টি ব্যাংক পার্টনারের সঙ্গে বাই ওয়ান গেট টু (B1G2) ও বাই ওয়ান গেট ওয়ান (B1G1) অফার।

বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো—এই আয়োজনে অংশীদার হিসেবে রয়েছে জনপ্রিয় ট্রাভেল ব্র্যান্ড ফার্স্ট ট্রিপ। অংশগ্রহণকারীদের জন্য ফার্স্ট ট্রিপ-এর সৌজন্যে থাকছে আকর্ষণীয় পুরস্কার, যার মধ্যে অন্যতম হলো ঢাকা-কক্সবাজার-ঢাকা রিটার্ন এয়ার টিকেট জেতার সুযোগ। বিজনেস কার্ড ড্রয়ের মাধ্যমে এই আকর্ষণীয় পুরস্কার জেতা যাবে।

বিশ্বজুড়ে জনপ্রিয় সীফুড আইটেমগুলোকে লাইভ কাউন্টারে প্রস্তুত করার সুব্যবস্থাও রাখা হয়েছে। যেকোনো অতিথি তাদের পছন্দ অনুযায়ী কাঁচা সীফুড বেছে নিতে পারবেন এবং তা সেদিনই তৈরি করে পরিবেশন করা হবে।

অংশগ্রহণে আগ্রহীরা +৮৮০২৫৫৬৬৮১১১ / +৮৮০১৩১৩৭০১০৯৯ নম্বরে ফোন করে ‘দ্য গার্ডেন কিচেন’-এ রিজার্ভেশন করতে পারবেন।

📍স্থান: দ্য গার্ডেন কিচেন, শেরাটন ঢাকা
📅 সময়সীমা: ১০ জুলাই – ১৯ জুলাই
🕕 সময়: সন্ধ্যা ৬টা থেকে
💰 মূল্য: ১৪৫০ টাকা (নেট), বিশেষ অফারসহ

– পর্যটন সংবাদ ডেস্ক

Read Previous

টাঙ্গুয়ার হাওর নিয়ে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি দায়ের

Read Next

স্পেসএক্সের স্টারলিংক প্রতিনিধিদল ঢাকায়, প্রযুক্তি বিনিয়োগ ও অংশীদারত্ব নিয়ে বৈঠক শুক্রবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular