যুক্তরাজ্য ভিসা-চাকরির প্রতারণা বেড়েই চলেছে: ঢাকায় ব্রিটিশ হাই কমিশনের কড়া সতর্কবার্তা

পর্যটন সংবাদ ডেস্ক : বাংলাদেশি নাগরিকদের যুক্তরাজ্যে ভিসা বা চাকরির ‘নিশ্চিত’ প্রতিশ্রুতি দিয়ে চালানো প্রতারণামূলক স্কিমের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছে ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশন। মিশনের যাচাইকৃত ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ভিসা অনুমোদনের মনগড়া নিশ্চয়তা এবং চাকরির অসত্য প্রস্তাব দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার ঘটনা ক্রমশ বেড়ে চলছে।

হাই কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, এ ধরনের সন্দেহজনক ভিসা জালিয়াতির তথ্য গোপনীয়ভাবে জানাতে নাগরিকরা যোগাযোগ করতে পারেন ইমেইল ঠিকানায়—BangladeshVisaFraud@fcdo.gov.uk। একইসঙ্গে তারা জোর দিয়ে বলেছে, ভিসা সংক্রান্ত যেকোনো আনুষ্ঠানিক তথ্য বা নির্দেশনার জন্য একমাত্র নির্ভরযোগ্য উৎস হলো যুক্তরাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট www.gov.uk। অন্য কোনো মাধ্যম বা এজেন্টের কথায় বিশ্বাস না করার পরামর্শ দিয়েছে মিশন।

দক্ষিণ এশিয়ায় বিদেশে কাজ ও পড়াশোনার স্বপ্ন দেখা মানুষদের লক্ষ্য করে এই ধরনের ভিসা প্রতারণা দীর্ঘদিন ধরে চলছে। উচ্চ চাহিদার সুযোগ নিয়ে প্রতারক এজেন্ট ও দালালরা সাধারণ মানুষকে শোষণ করে আসছে। ব্রিটিশ হাই কমিশনের এই সতর্কবার্তা এমন পরিস্থিতিতে নতুন করে সচেতনতা তৈরির প্রয়াস হিসেবে দেখা হচ্ছে।

Read Previous

সুগন্ধা পয়েন্ট থেকে সরানো হলো প্লাস্টিকের প্রতীকী ‘বর্জ্যদানব’

Read Next

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কর্মীদের জন্য নতুন সুবিধা চালু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular