
ছবি: সংগৃহীত
পর্যটন সংবাদ ডেস্ক : রাফাইলজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি গার্মেন্টস ও কেমিক্যাল সংরক্ষণ গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে, আর অতিরিক্ত আরও ৩টি ইউনিট রওনা হয়েছে।
ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটে আগুন লাগার খবর আসে নিয়ন্ত্রণকক্ষে। এরপর সকাল ১১টা ৫৬ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কার্যক্রম শুরু করে। আগুনের উৎস ও কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস। গুদামে প্রচুর দাহ্য কেমিক্যাল মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নিরাপত্তার স্বার্থে আশপাশের ভবন থেকেও মানুষ সরিয়ে নেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, কেমিক্যাল মজুদের কারণে পরিস্থিতি কিছুটা জটিল হলেও আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।



