মিজানুর রহমান আজহারী সহ ইসলাম প্রেমিদের সোহরাওয়ার্দীতে যাত্রা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি বর্বর হত্যার প্রতিবাদে ডাকা ‘মার্চ ফর গাজা’য় কর্মসূচিতে সংহতি জানিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের পথে রৌনা হয়েছেন ইসলামীস সকল স্কলারগন।

শনিবার (১২ এপ্রিল) দুপুর ৩টায় মিছিল নিয়ে ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী,শায়খ আহমদুল্লাহ সহ হাজারো ইসলাম ধর্ম প্রেমি মানুষ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আসেন তাদের সাথে অংশ নেন জুলাই-আগস্ট ফেসিবাদ সরকার পতন আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ । এ সময় দেখা যায় তার হাতে হাত রেখে কাধে কাধ মিলিয়ে ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা এগিয়ে যাচ্ছে উদ্যানের দিকে এবং তাদের মুখে মুখে প্রতিবাদী স্লোগান।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি এই বর্বর আগ্রাসনের প্রতিবাদে বিশ্বজুড়ে যখন বিক্ষোভ-প্রতিবাদের ঢেউ উঠছে, তখন বাংলাদেশেও ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর ব্যানারে আয়োজিত হচ্ছে ‘মার্চ ফর গাজা’ নামক একটি ব্যতিক্রমধর্মী গণসমাবেশ।

এই কর্মসূচির লক্ষ্য গাজার নিরস্ত্র জনগণের প্রতি সংহতি প্রকাশ, মানবিক মূল্যবোধের পক্ষে সোচ্চার এবং বিশ্ব জনমত তৈরী করা।

যারা এই আয়োজনে আছেন তারা জানিয়েছেন, এতে বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা একাত্মতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য বিশিষ্ট ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী,শায়খ আহমদুল্লাহ সহ আন্দোলনে বক্তব্য পেশ করবেন বলে জানাযায়।

Read Previous

‘মার্চ ফর গাজা’ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সোহরাওয়ার্দীতে

Read Next

শেরাটন ঢাকায় হবে বর্ষবরণ মেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular