বেসকারি ব্যবস্থাপনায় হজের মূল্য নির্ধারন

এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-হাব। আজ বুধবার (৬ নভেম্বর) রাজধানীর প্রেসক্লাবে হজ এজেন্সি মালিকদের পক্ষ থেকে ২০২৫ সালের হজ প্যাকেজের ঘোষণা দেওয়া হয়েছে।

বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজের প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ২৩ হাজার টাকা, আর বিশেষ হজ প্যাকেজের মূল্য ৬ লাখ ৯৯ হাজার টাকা।

এর আগে সরকারিভাবে দুটি হজের প্যাকেজ ঘোষণা করা হয়। ঘোষিত প্যাকেজ অনুযায়ী খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৯ হাজার ২৪২ টাকা। যা চলতি বছরের চেয়ে এক লাখ ৫৯৮ টাকা কম। অন্য প্যাকেজে খরচ ধরা হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।

বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে ‘হজ প্যাকেজ-২০২৫’ ঘোষণা করেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

এবার সরকারিভাবে হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ হয়েছিল। বিশেষ হজ প্যাকেজের মূল্য ছিল ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। এবার বিশেষ প্যাকেজ থাকছে না।

উল্লেখ্য, আগামী বছরের জুন মাসের প্রথম সপ্তাহে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।

Read Previous

নিজেকে বিজয় ঘোষণা করলেন ট্রাম্প

Read Next

গ্রেপ্তার হলেন আমির হোসেন আমু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular