১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেবিচকের ফ্লাইট সেফটি বিভাগে পরিবর্তন, নতুন পরিচালক মনিরুল ইসলাম

বিমানবন্দরের অনিয়মের বিরুদ্ধে কড়ায়-গণ্ডায় পদক্ষেপে বেবিচক

ফাইল ছবি

পর্যটন সংবাদ ডেস্ক:বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশনস শাখায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। গ্রুপ ক্যাপ্টেন মো. আহসান হাবীবকে পরিচালক পদ থেকে সরিয়ে তার স্থানে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মো. মনিরুল ইসলামকে।

মঙ্গলবার (২২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

গ্রুপ ক্যাপ্টেন মো. আহসান হাবীবকে বেবিচক থেকে অবমুক্ত করে বাংলাদেশ বিমান বাহিনীতে ফিরিয়ে আনা হয়েছে। এ লক্ষ্যে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

অপরদিকে, নতুন পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. মনিরুল ইসলামের চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করে তাকে ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশনের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিমান চলাচলের নিরাপত্তা ও বিধিবিধান পরিপালনে বেবিচকের এ শাখাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নতুন পরিচালকের নিয়োগে এ খাতে কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

Read Previous

একই রানওয়েতে সামরিক-বেসামরিক ফ্লাইট: ঝুঁকিতে শাহজালাল বিমানবন্দর

Read Next

চাঁদপুরে এনসিপির পথসভা: স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি, কুমিল্লা অভিমুখে পদযাত্রা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular