বৃষ্টিতে ক্রেতাশূন্য রাজধানীর হাট, নানান আশংকায় ব্যবসায়ীরা

ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীর হাটগুলোতে কোরবানির পশু আসতে শুরু করেছে। তবে গত ২-৩ দিনের টানা বৃষ্টিতে ক্রেতাশূন্য হয়ে আছে পশুর হাটগুলো।

শুক্রবার (৩০ মে) ঢাকার বেড়াইদ পশুর হাটে গিয়ে দেখা যায় অনেক অনেক ছোট বড় গরু মহিষ নিয়ে বেপারীরা অপেক্ষা করছে ক্রেতার আশায় কিন্তু হাট ক্রেতা শূণ্য। অনেক আকারের গরুর দেখা মেলে হাটে কিন্তু ১ লাখ ১০ হাজার টাকা দামের গরু থেকে আড়াই লাখ টাকার গরুর সংখ্যাই বেশি লক্ষনীয়।

তবে, পাবনা থেকে আগত জমীর বেপারী একটু অস্ট্রাল ক্রস গরু নিয়ে এসেছে যার মূল্য হাকাচ্ছে ১১লক্ষ টাকা, এখন পর্যন্ত এই হাটে ওঠা এটিই এই হাটের সব চেয়ে বড় গরু। এই গরুটির নাম রেখেছেন বাহাদূর।

বিক্রেতাদের সাথে কথা বলায় তারা পর্যটন সংবাদকে বলেন, এ যেনো খড়ার উপর মরার ঘা, একে তো গরু কেনার লোক সংকট তার উপর এই বৃষ্টি, যে কারণে হাটের অবস্থা মোটেই ভালো না। তাদের আশা আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে ক্রেতা সমাগম আশানুরূপ বাড়বে এবং তারা তাদের পশুর ন্যায্য মূল্য পাবে বলেই বিশ্বাস।

তবে উত্তর সিটির আওতাধীন বেড়াইদ ১০০ফিট হাটটিতে ব্যবস্থাপনার ব্যাপক অভাব রয়েছে বলে মনে করেন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, ব্যবসায়ীদের থাকা, খাওয়া এবং টয়লেটের কোন ব্যবস্থা নেই,তাছাড়া এখনো জাল টাকা সনাক্ত করন কোন মেশিন স্থাপন করা হয়নি এই হাটে। এসব বিষয়ে হাট কর্তৃপক্ষকে আরও আন্তরিক হওয়ার আহ্বান তাদের।

পশুর দাম বিষয়ে ব্যবসায়ীরা বলছেন, এ বছর গোখাদ্যের দাম বাড়ায় গরুর দাম কিছুটা বেশি হবে।

Read Previous

ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট দিলো সোকা বিশ্ববিদ্যালয়

Read Next

বিসিবির নতুন সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular