বিমানের নতুন চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন

পর্যটন সংবাদ ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

মঙ্গলবার (২৬ আগস্ট) মন্ত্রণালয়ের বিমান-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ বিমান অর্ডার ১৯৭২ (পুনর্গঠন ও সম্প্রসারণ) আইন ২০২০-এর ধারা ৩০(সি) এবং সরকারের ক্ষমতাবলে দ্য কোম্পানিজ অ্যাক্ট ১৯৯৪ অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের আর্টিকেল অব অ্যাসোসিয়েশন অনুসারে শেখ বশিরউদ্দীনকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।

শেখ বশিরউদ্দীন এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন দায়িত্বে তিনি জাতীয় পতাকাবাহী এই এয়ারলাইন্সের সার্বিক উন্নয়ন ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

Read Previous

শাহবাগে বুয়েট শিক্ষার্থীদের অবরোধ: তিন দফা দাবি

Read Next

টেংরাগিরি ইকো পার্ক: বরগুনার ম্যানগ্রোভ অভয়ারণ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular