
ফাইল ছবি
পর্যটন সংবাদ ডেস্ক: বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে রায় ঘোষণা শুরু হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রায় ঘোষণা শুরু হয়।
এর আগে গত ১৩ আগস্ট চূড়ান্ত শুনানি সম্পন্ন হয়। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, এবং ইন্টারভেনর হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম।
১৯৭২ সালের মূল সংবিধানে বিচারক ও ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের ওপর থাকলেও বর্তমানে প্রযোজ্য (সংশোধিত) সংবিধান অনুযায়ী এই দায়িত্ব রাষ্ট্রপতির অধীনে রয়েছে। রিটে মূলত ১১৬ অনুচ্ছেদ পুনর্বহালের দাবি জানানো হয়েছিল এবং বিদ্যমান অনুচ্ছেদ কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছিল।
মামলাটি গত বছর ২৫ আগস্ট দায়ের করা হয় ১০ জন আইনজীবীর পক্ষে। এর মধ্য দিয়ে দীর্ঘ প্রক্রিয়ার পর আজ আদালতে রায় ঘোষণা শুরু হলো।



