পর্যটন সংবাদ ডেস্ক: আফগানিস্তানের হারের সুবাদে গ্রুপ পর্ব থেকে সরাসরি সুপার ফোরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। লাল-সবুজরা এবার শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ দিয়ে শুরু করবে সুপার ফোরের যাত্রা।
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার, ২০ সেপ্টেম্বর, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮:৩০টায়। গ্রুপপর্বে শ্রীলঙ্কার কাছে হারের প্রতিশোধ নিতে চাইবে লিটন দাসের নেতৃত্বে টাইগাররা।
‘এ’ গ্রুপ থেকে সুপার ফোরে ওঠেছে ভারত ও পাকিস্তান। ফলে বাংলাদেশের জন্য সুপার ফোরের প্রতিটি ম্যাচই হবে চ্যালেঞ্জিং। ফাইনালের টিকিট পেতে অন্তত দুটি ম্যাচ জিততে হবে টাইগারদের।
সুপার ফোরের পূর্ণ সূচি:
- ২০ সেপ্টেম্বর: বাংলাদেশ vs শ্রীলঙ্কা (দুবাই)
- ২১ সেপ্টেম্বর: ভারত vs পাকিস্তান (দুবাই)
- ২৩ সেপ্টেম্বর: পাকিস্তান vs শ্রীলঙ্কা (আবুধাবি)
- ২৪ সেপ্টেম্বর: বাংলাদেশ vs ভারত (দুবাই)
- ২৫ সেপ্টেম্বর: বাংলাদেশ vs পাকিস্তান (দুবাই)
- ২৬ সেপ্টেম্বর: ভারত vs শ্রীলঙ্কা (দুবাই)
গ্রুপপর্বে হংকং ও আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে ওঠার পথ সুগম করেছে বাংলাদেশ। ২৮ সেপ্টেম্বর হবে দুবাইয়ে ফাইনাল ম্যাচ। টাইগারদের লক্ষ্য সুপার ফোর থেকে ফাইনালে ওঠা এবং শিরোপা জিততে পারা।



