বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পরবর্তী গন্তব্য ইংল্যান্ড

পর্যটন সংবাদ। স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়েতে টানা দুটি সিরিজ জিতে দেশে ফেরার পর এবার ইংল্যান্ডের পথে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে শিরোপা জয় করে ফিরেছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল। দীর্ঘ সফরের ক্লান্তি কাটার আগেই শুরু হচ্ছে নতুন চ্যালেঞ্জ।

ইংল্যান্ডের মাটিতে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে যুবারা। সিরিজটি শুরু হবে আগামী ৫ সেপ্টেম্বর, বাকি ম্যাচগুলো হবে ৭, ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর। এর আগে ৩ সেপ্টেম্বর আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে নামবে বাংলাদেশ।

তামিমরা ৩১ আগস্ট ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে। তার আগে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলবে প্রস্তুতি ক্যাম্প। আসন্ন সফর নিয়ে অধিনায়ক তামিম বলেন, “আমার মনে হয় সিরিজটি বেশ রোমাঞ্চকর হবে। আমরা ভালো খেলার চেষ্টা করব, বাকিটা আল্লাহ্‌ ভরসা।”

বাংলাদেশের যুবারা এবারও বিদেশের মাটিতে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে প্রস্তুত।

Read Previous

কুয়েতে ১০ প্রবাসীর মৃত্যু, নিহতদের মধ্যে বাংলাদেশিও

Read Next

ঘন ঘন যান্ত্রিক ত্রুটিতে বিপর্যস্ত বিমান বাংলাদেশ, ভোগান্তিতে যাত্রীরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular