পাঁচবিবি থানার এসআই ছুরিকাঘাতে আহত

ছুরিকাঘাতে আহত হয় জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশের উপ-পরির্দশক (এসআই) আলমগীর কবীর (২৯), উনার বাম হাত ও ডান পায়ে ছুড়িকাঘাত করা হয়েছে।

রোববার (১১ মে) বিকেলে পাঁচবিবি উপজেলার বালিঘাটা পাটাবুকা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এসআই জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

জয়পুরহাট জেনারেল হাসপাতালের সার্জারি কনসালট্যান্ট কাজী ইসমাইল হোসেন জানান, পাঁচবিবি থানার এসআই আলমগীর কবীর ছুরিকাঘাতপ্রাপ্ত হয়ে বিকেল সাড়ে ৫টায় হাসপাতালে ভর্তি হন। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি এখন সুস্থ আছেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম সাংবাদিকদের বলেন, পাঁচবিবি এলাকায় ৩-৪ বছর আগে এক দম্পতির বিচ্ছেদ হয়। তাদের একটি সন্তান রয়েছে। তালাকপ্রাপ্ত নারীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। শনিবার ওই নারীকে তার তালাকপ্রাপ্ত স্বামী ডেকে নিয়ে এসে বাড়িতে আটকে রেখেছিলেন।

তিনি আরও বলেন, ওই নারী জাতীয় জরুরি পরিষেবা নম্বর ৯৯৯–এ কল করে ঘটনাটি জানান। সেখানে এসআই আলমগীর কবীর গিয়ে ঘটনাটি সমাধানের চেষ্টা করেন। সেটি অমীমাংসিত ছিল। রোববার বিকেলে আবার সেখানে গিয়ে ঘটনাটি সমাধান করে ফিরছিলেন। এ সময় একজন ব্যক্তি আলমগীর কবীরকে পেছন দিক থেকে ছুড়ি দিয়ে আঘাত করেন। ওই ব্যক্তি মাদকাসক্ত বলে জানা গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়নি। তাকে এখনও গ্রেপ্তার করা যায়নি।

Read Previous

রাজধানীরসহ ৬ বিভাগে বৃষ্টির আভাস

Read Next

সৌদি আরব আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তি ঘোষণা করেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular