
গত বুধবার অনুষ্ঠিত হয়ে গেলো খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি (ওবাক) এর পুনর্মিলনী অনুষ্ঠান। সকাল থেকে রাত পর্যন্ত নানান আয়োজনে মেতেছিল বিদ্যালয়ের প্রাক্তন সকল শিক্ষার্থীরা।
হইহুল্লুর আর আনন্দ উচ্ছাসে বন্ধুরা মেতেছিল পুরোটা সময়। এই প্রণবন্ত আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে আয়োজনের অংশীদার হতে পেরে পর্যটন সংবাদ আনন্দিত।
পুনর্মিলনী অনুষ্ঠানের সভাপতি শাহ মো: ওয়াজিউল্লাহ রিপন পর্যটন সংবাদকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আপনারা আমাদের ওবাকের আয়োজনের প্রথম থেকে আমাদের পাশে ছিলেন। বিনামূল্যে আপনাদের পত্রিকায় আমাদের আয়োজনের সকল তথ্য জনসাধারণের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে বিজ্ঞাপন হিসেবে আপনাদের স্ক্রল মেটার বিজ্ঞাপন এবং আপনাদের সবচেয়ে জনপ্রিয় বিজ্ঞাপন অংশ পপ-আপ হিসেবে প্রচার করে এসেছেন। এ জন্য আমাদের ওবাক পুনর্মিলনী আয়োজক কমিটি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আগামীতে আমাদের সকল আয়োজনে আপনাদের পাশে পাবো বলেই আশা রাখছি।
ওয়াজিউল্লাহ রিপন আরো বলেন, আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ জনসাধারণের জন্য খুবি গুরুত্বপূর্ণ বিশেষ করে পর্যটন বিষয়ক আপনাদের সকল তথ্য বহুল সংবাদ জনসাধারণের জন্য অনেক হীতকর হবে।
ওবাকের এই পুনর্মিলনী সকাল ৮ টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে রাত্রিকালীন জমকালো আতসবাজির মাধ্যমে শেষ হয়। আয়োজনের মধ্য সময় নানাবিধ স্মৃতিচারন মূলক আলোচনা অনুষ্ঠান মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যান্ড শো আয়োজন করেন পুনর্মিলনী উদযাপন কমিটি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রথম ব্যাচের ছাত্র হাফিজুর রহমান ময়না (ব্যাচ ৬৭) আয়োজনের সভাপতি শাহ মো: ওয়াজি-উল্লাহ রিপন (ব্যাচ ৮৫) জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা এবং ওবাকের পতাকা উত্তোলন করেন। বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্ভোদন করেন।
এদিন আয়োজনে অনেক জনপ্রিয় ব্যান্ড দল অংশ নেয় এই ব্যান্ড শো তে, যাদের অনেক ব্যান্ড দল এই বিদ্যালয়ের ছাত্রদের। যার মধ্যে উল্লেখযোগ্য- সাব্বির আলম সোমন এর ৯৮ ফ্রেন্ডস, ২০০৬ ব্যাচের সামুর প্রজন্ম বাউল,২০০৭ ব্যাচের আরিফ বাংলাদেশি আইডল’র প্রথম রানারাপ ছিল। এছাড়াও এই ব্যান্ড শো তে অংশ নেয় দেশ বরেণ্য ব্যান্ড দল ওয়্যারফেজ এবং জলের গান।
এই আয়োজন মনমুগ্ধ ও প্রানবন্ত করতে অক্লান্ত পরিশ্রম করেন একঝাক চৌকস ভলান্টিয়ার, যারা এই বিদ্যালয়ের ছাত্র। আর শাহ মো: উয়াজিউল্লাহর নেত্রীত্বে আয়োজনকে সফল করে তুলেছেন এই বিদ্যালয়ের কিছু দক্ষ এবং অভিজ্ঞ প্রাক্তন ছাত্র।
এই আয়োজনের সভাপতিত্বে ছিলেন শাহ মো: ওয়াজিউল্লাহ রিপন, সহ-সাভাপতিত্ব করেন শাহিদুর রহমান হারুন এবং সালাউদ্দিন আহমেদ কবির। সাধারণ সম্পাদক মো: আশরাফুল হক যুগ্ম-সম্পাদক মাসুদুর রহিম সাইদ অনি সম্পাদক,অর্থ ব্যবস্থাপনায় ছিলেন সাইদুর রহমান কনা সম্পাদক,নিবন্ধন ব্যবস্থাপনায় ছিলেম মুহাম্মদ মূর্তজা সম্পাদক, ভ্যানু ব্যবস্থাপনায় ছিলেন শেষ আনিসুর রহমান বাবু সম্পাদক,অতিথি আমন্ত্রণ ও ব্যবস্থাপনায় ছিলেন জাহিদ হোসেন খান সম্পাদক,স্বরনীকা ব্যবস্থাপনায় ছিলেন মিজানুর রহমান মজুমদার সম্পাদক র্যালী ব্যবস্থাপনায় ছিলেন কে এম আতিকুর রহমান বাবু সম্পাদক,আপ্যায়ন ব্যবস্থাপনায় ছিলেন মুহাম্মদ মফিজুল্লাহ বাবলু সম্পাদক,সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন খন্দকার শাহাদাৎ হোসেন সরকার সম্পাদক,প্রচায় ব্যবস্থাপনায় ছিলেন ডা: মোস্তফা কামাল আরিফিন এবং সম্পাদক বিজ্ঞান ও প্রচার ব্যবস্থাপনায় ছিলেন শেখ বাসেদুর রহমান বাপ্পি।
সকলের অক্লান্ত পরিশ্রমে এবং সকল প্রাক্তন ছাত্রদের সতস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে রেকটি সফল পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়ে উঠে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।



