১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় বিজয় মিউজিক ফেস্টিভ্যাল: ছাত্রগণঅভ্যুত্থানের বিজয় উদযাপন

নিজস্ব প্রতিবেদক।পর্যটন সংবাদ: স্বৈরাচার বিরোধী ছাত্র-জনতার রক্তঝরা গণঅভ্যুত্থানের বিজয়কে স্মরণ করে নওগাঁয় অনুষ্ঠিত হলো “সবার আগে বাংলাদেশ” শীর্ষক বিজয় মিউজিক ফেস্টিভ্যাল ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় শহরের মুক্তির মোড়ে আয়োজিত এ উৎসবে তরুণ প্রজন্মের উদ্যোগে তারুণ্য, জেলা মিউজিক ফোরাম ও উদ্যোগ মানবিক ফাউন্ডেশন একত্রে আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ বলেন, “আমরা ভেবেছিলাম স্বৈরাচার সরকারের সাড়ে ১৫ বছরের শাসন থেকে মুক্তি সম্ভব নয়। কিন্তু ছাত্র-জনতার গণঅভ্যুত্থান সেই ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে। শুধু একটি নির্বাচন নয়, আমাদের দরকার একটি সুন্দর বাংলাদেশ।”

তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর এতো রক্তপাত আর ঘটেনি। জাতিসংঘের তথ্য অনুযায়ী সাম্প্রতিক গণঅভ্যুত্থানে ১৪শ মানুষ শহীদ ও ২১ হাজার মানুষ আহত হয়েছেন। শিক্ষার্থীরাই এই আন্দোলনের মূল চালিকাশক্তি।

নওগাঁর ঐতিহাসিক গুরুত্বের প্রসঙ্গ টেনে মাহবুব মোর্শেদ বলেন, প্রাচীন বাংলার অন্যতম শিক্ষাকেন্দ্র পাহাড়পুর বৌদ্ধবিহারের কারণে নওগাঁ সবসময়ই তাঁর কাছে বিশেষ আকর্ষণীয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুশফিকুর রহমান, জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান এবং নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিক।

অনুষ্ঠান শেষে মুক্তিযুদ্ধ, শিল্প-সাহিত্য, সাংবাদিকতা, ক্রীড়া, নৃত্য, চারুকলা ও সংগীতাঙ্গণে অবদানের জন্য গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে নওগাঁর ১২টি ব্যান্ডদল ও দেশখ্যাত শিল্পীরা সংগীত ও নৃত্যের পরিবেশনায় উৎসবমুখর পরিবেশ তৈরি করেন।

নওগাঁর এ আয়োজন শুধু একটি সাংস্কৃতিক উৎসব নয়, বরং নতুন বাংলাদেশের স্বপ্নকে সামনে রেখে তরুণ প্রজন্মের উদ্দীপনা ও আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে।

Read Previous

পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের কয়লা সরবরাহে নতুন টেন্ডার আহ্বানের নির্দেশ

Read Next

ঢাকার বেশ কয়েকটি এলাকায় ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular