দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে

 

রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় । আগামী সোমবার (৩১ মার্চ) ধর্মপ্রাণ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

আজ সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে কক্সবাজারের আকাশে প্রথম চাঁদ দেখা যায়। ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উপ-পরিচালক ফাহমিদা বেগম বিষয়টি পর্যটন সংবাদকে নিশ্চিত করেন।

কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে এখান থেকে চাঁদ দেখা যায় এবং সাথে সাথে আমরা চাঁদ দেখার সংবাদ ইসলামিক ফাউন্ডেশনকে জানিয়েছি।

এরি মধ্যে রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন চাঁদ দেখার সংবাদ ও ঈদ উদযাপনের দিন ঘোষণা দেন।

এই শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার মাধ্যমে মুসলমানদের সিয়াম সাধনার পবিত্র রমজান মাস ২৯ দিনেই সম্পন্ন হোল। হিজরি রমজান শেষে শাওয়াল মাসের প্রথম দিন নানান আয়োজনের মধ্যদিয়ে মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করে থাকেন।

Read Previous

ঈদের ছুটিতে ৯ দিন ব্যাংক বন্ধ

Read Next

এ যেন এক অন্য ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular