
এখন থেকে দেবতাখুমে সিরিয়াল মেইনটেইন করার জন্য দেওয়া হবে টিকিট।
জানা গেছে, সেই ক্ষেত্রে সিরিয়াল ধরে সবাইকে থাকতে হবে মাইকে ডাকবে তারপর টিকিট শো করে প্রথমে নৌকা পাড়াপাড় হয়ে তারপর খুমের ভেলা বা নৌকার জন্য আবার সেইম সিরিয়ালে অপেক্ষা করতে হবে।
আপনারা সবাই জানেন দেবতাখুমে গত কিছুদিন ধরে প্রচুর ভীড় থাকার কারণে সকলের কিছু বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে সিরিয়াল নিয়ে। কিন্তু এইবার এই সিরিয়াল ইস্যুর সমাধান হবে বলে আশা করা যাচ্ছে।
উল্লেখ্য, দেবতাখুমের নৌকা অথবা ভেলা ও লাইফ জ্যাকেট সহ এন্ট্রি ফি ২০০ টাকা। আজ থেকে এই নতুন সিস্টেম চালু হবে।



