
পর্যটন সংবাদ ডেস্ক: আজ রবিবার (২৪ আগস্ট) দেশের সাতটি জেলার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত জারি করা পূর্বাভাসে বলা হয়েছে, ঝড়ের সঙ্গে বজ্রবৃষ্টিও হতে পারে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে।
এ অবস্থায় সংশ্লিষ্ট সাত জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।



