১৯/০৪/২০২৬
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

থাইল্যান্ডে ভ্রমণের খরচ বাড়ছে: বাংলাদেশিদের জন্য বাড়ল ভিসা ফি

পর্যটন সংবাদ ডেস্ক: থাইল্যান্ড সফরে আগ্রহীদের জন্য দুঃসংবাদ। বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ ভিসার ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে থাইল্যান্ড সরকার। আগামী ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে নতুন এই ফি কাঠামো কার্যকর হবে বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত রয়েল থাই দূতাবাস

দূতাবাসের বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশি টাকার অবমূল্যায়ন বিবেচনায় নিয়ে ভিসা ফি পুনঃনির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আগামী ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত যারা ভিসার আবেদন ও ফি পরিশোধ সম্পন্ন করবেন, তারা পুরোনো ফি কাঠামোর আওতায় থাকবেন।

নতুন ভিসা ফি কাঠামো:

  • সিঙ্গেল ট্রানজিট ভিসা: ৩,৬০০ টাকা
  • ডাবল এন্ট্রি ট্রানজিট ভিসা: ৭,২০০ টাকা
  • ট্যুরিস্ট ভিসা (সিঙ্গেল এন্ট্রি): ৪,৫০০ টাকা
  • মাল্টিপল ট্যুরিস্ট ভিসা: ২২,৫০০ টাকা
  • নন-ইমিগ্রান্ট ভিসা (এক বছর মেয়াদি): ২২,৫০০ টাকা

এছাড়াও, ও-এক্স ভিসা, ডেস্টিনেশন থাইল্যান্ড ভিসা, এবং লং টার্ম রেসিডেন্ট (LTR) ভিসার ফি আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

পাসপোর্ট সংক্রান্ত কাজ ও অন্যান্য লিগালাইজেশন সেবার জন্য ২,০০০ টাকা থেকে ৬,৮০০ টাকা পর্যন্ত নতুন ফি নির্ধারণ করা হয়েছে।

চালু হচ্ছে অনলাইন পেমেন্ট সিস্টেম

আগামী ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে অনলাইন পেমেন্ট সিস্টেম চালু হচ্ছে, যার মাধ্যমে আবেদনকারীরা ভিসা ফি পরিশোধ করতে পারবেন কমার্শিয়াল ব্যাংক অব সিলনইস্টার্ন ব্যাংক লিমিটেড এর মাধ্যমে।

দূতাবাসের সতর্কবার্তা

দূতাবাস স্পষ্টভাবে জানিয়েছে, ফি অবশ্যই পুরোপুরি ও নির্ধারিত পরিমাণে একবারেই পরিশোধ করতে হবে। ভুল বা আংশিক পেমেন্ট গ্রহণযোগ্য নয়, এবং পরিশোধিত অর্থ ফেরতযোগ্য নয় বলেও জানানো হয়েছে।

ভ্রমণের পরিকল্পনা করছেন? তাহলে দ্রুত ভিসা আবেদন সম্পন্ন করুন পুরোনো ফি কাঠামোর আওতায় থাকতে।

সূত্র: রয়েল থাই দূতাবাস, ঢাকা

Read Previous

চট্টগ্রামের অক্সিজেনে সেতু ধস: ব্যস্ততম বায়েজিদ সড়কে যানজট, দ্রুত সংস্কারের দাবি

Read Next

টাঙ্গুয়ার হাওড়ে পর্যটনের নামে ভয়াবহ শব্দদূষণ, হুমকিতে জীববৈচিত্র্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular