
পর্যটন সংবাদ ডেস্ক: দীর্ঘ প্রায় ছয় বছর পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল বুধবার (১০ সেপ্টেম্বর) ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা, বাকি তিনটি পদে হয়েছেন স্বতন্ত্র প্রার্থী।
ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচনী কর্মকর্তা অধ্যাপক ড. জসিম উদ্দিন ও নির্বাচন কমিশনের সংশ্লিষ্টরা। সহ-সভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন আবু সাদিক কায়েম। সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন এস এম ফরহাদ। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মহিউদ্দীন খান জয়ী হয়েছেন।
অন্য পদগুলোতে জয়ী হয়েছেন—
- মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ফাতেমা তাসনিম জুমা
- বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ইকবাল হায়দার
- কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: উম্মে ছালমা
- আন্তর্জাতিক সম্পাদক: জসীমউদ্দিন খান
- সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ (স্বতন্ত্র)
- গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সানজিদা আহমেদ তন্বি (স্বতন্ত্র)
- ক্রীড়া সম্পাদক: আরমান হোসেন
- ছাত্র পরিবহন সম্পাদক: আসিফ আব্দুল্লাহ
- সমাজসেবা সম্পাদক: যুবাইর বিন নেছারী (স্বতন্ত্র)
- ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: মাজহারুল ইসলাম
- স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: এম এম আল মিনহাজ
- মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক: মো. জাকারিয়া
ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ১৪,০৪২ ভোট, জিএস পদে এস এম ফরহাদ পেয়েছেন ১০,৭৯৪ ভোট। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রদল সমর্থিত প্রার্থীরা।
নির্বাচন মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে। মোট ভোটার সংখ্যা ৩৯,৮৭৪, যার মধ্যে ২০,৯১৫ জন ছাত্র ও ১৮,৯৫৯ জন ছাত্রী। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ করা হয়।
এই নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদে নতুন নেতৃত্বের পথ প্রশস্ত হলো।



