ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাড়ি প্রবেশে বিধিনিষেধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদের দপ্তর থেকে এ বিষয়ে এক জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে নির্ধারিত সময় অনুযায়ী যান চলাচল সীমিত থাকবে। শুক্র, শনিবার এবং সরকারি ছুটির দিনগুলোতে বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং অফিস চলাকালীন দিনগুলোতে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত প্রবেশপথগুলোতে যানবাহন নিয়ন্ত্রিত থাকবে।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি এবং জরুরি সেবার (যেমন অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিকসহ অন্যান্য সরকারি গাড়ি) যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।

Read Previous

হিমাগার শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৪ হাজার টাকা

Read Next

গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular