ঢাকা-দাম্মাম ফ্লাইট মাঝ আকাশ থেকে ফিরে এল, যাত্রীদের বিকল্প ফ্লাইটে পাঠাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

বাংলাদেশ বিমান

ফাইল ছবি: বাংলাদেশ বিমান

পর্যটন সংবাদ প্রতিবেদক: ঢাকা থেকে সৌদি আরবের দাম্মামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকাশ থেকে ফিরে এসেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। যান্ত্রিক সতর্কবার্তার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

সোমবার (২৮ জুলাই) বিকাল ৩টা ৩৩ মিনিটে ঢাকা ত্যাগ করেছিল ফ্লাইট বিজি-৩৪৯। প্রায় এক ঘণ্টা উড়োজানের পর বিকাল ৪টা ৩৩ মিনিটে এটি পুনরায় ঢাকায় অবতরণ করে। উড়োজাহাজটি ছিল বোয়িং ৭৭৭-ইআর মডেলের, যেটির ধারণক্ষমতা প্রায় সাড়ে চার শত যাত্রী। ফ্লাইটে যাত্রী সংখ্যা ছিল প্রায় পূর্ণ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক আল মাসুদ খান জানিয়েছেন, কেবিন প্রেসারের একটি সতর্ক সংকেত পাওয়ার পরই পাইলট দ্রুত সিদ্ধান্ত নেন নিরাপদে ঢাকায় ফিরে আসার। যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরও জানান, যাত্রীদের দেরি না করে বিকল্প একটি উড়োজাহাজে একই গন্তব্যে পাঠানো হয়েছে। আর ফিরে আসা উড়োজাহাজটিকে বিমান প্রকৌশল বিভাগ পরীক্ষা করে দেখে এবং কোনো বড় ধরনের ত্রুটি না পাওয়ায় সেটি রাতেই অন্য একটি ফ্লাইটে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

এ ঘটনায় যাত্রীদের মাঝে স্বাভাবিকভাবেই কিছুটা উদ্বেগ সৃষ্টি হলেও, বিমানের তাৎক্ষণিক ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পর্যটকদের জন্য বার্তা:

বিমান যাত্রায় নিরাপত্তা সর্বাগ্রে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এ ধরনের সতর্ক সিদ্ধান্ত পর্যটকদের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংশ্লিষ্ট যাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে সহায়তা করায় এয়ারলাইন্স কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে অনেকেই।

Read Previous

রাঙামাটির মানিকছড়িতে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত অন্তত ৩৫টি বাড়ি, পর্যটনেও পড়তে পারে প্রভাব

Read Next

মালয়েশিয়ার ই-ভিসা: কী কী প্রয়োজন, বিস্তারিত জেনে নিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular