ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট দিলো সোকা বিশ্ববিদ্যালয়

অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে জাপানের সোকা বিশ্ববিদ্যালয়।

শুক্রবার (৩০ মে) সামাজিক উদ্ভাবন এবং বৈশ্বিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়টি অধ্যাপক ইউনূসকে এই সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। একি দিনে বিশ্ববিদ্যালয়ে ভাষণও দিয়েছেন মুহাম্মদ ইউনুস।

এর আগে, এদিন টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে দুদেশের মধ্যে ৬টি সমঝোতা স্মারক সই হয়। এছাড়াও বাংলাদেশকে বাজেট সহায়তা, রেলপথের জন্য ১.০৬৩ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দেয় জাপান।

জাপান সফর শেষ করে প্রধান উপদেষ্টা শনিবার সকালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করবেন। তিনি ওই দিন গভীর রাতে দেশে পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে।

এরও আগে, গত ২৭ মে অধ্যাপক ইউনূস চার দিনের জাপান সফরে টোকিও পৌঁছান।

Read Previous

বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম না নেমে ঢাকায় ফিরে গেল ফ্লাইট

Read Next

বৃষ্টিতে ক্রেতাশূন্য রাজধানীর হাট, নানান আশংকায় ব্যবসায়ীরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular