১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাকসু নির্বাচন: কারচুপির প্রমাণ মিললে পদত্যাগের ঘোষণা প্রধান নির্বাচন কমিশনারের

পর্যটন সংবাদ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট কারচুপি বা জালভোটের প্রমাণ পাওয়া গেলে চাকরি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান। তিনি আরও জানিয়েছেন, এমন পরিস্থিতি হলে পেনশনের টাকাও নেবেন না।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, হাতে গণনা করায় সময় বেশি লাগছে। দুপুর ২টার মধ্যে গণনা শেষ হবে, আর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে সন্ধ্যা ৭টায়।

তিনদিন ধরে নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উত্তেজনা ও নাটকীয় পরিস্থিতি বিরাজ করছে। ভোটের দিন সকাল থেকেই নানা অনিয়মের অভিযোগ ওঠে। বিকেলে ছাত্রদলসহ চারটি প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। অভিযোগ ছিল—নির্বাচনে সমান সুযোগ ছিল না এবং অনিয়ম হয়েছে। একই কারণে একজন নির্বাচন কমিশনারসহ বিএনপিপন্থি চার শিক্ষক দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

এ অবস্থায় নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রোববার সব ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর রাত সোয়া ১০টা থেকে শুরু হয় গণনা। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৮৯৭ জন।

Read Previous

জাকসু নির্বাচন: ফলাফল বিলম্বে শিক্ষার্থীদের ক্ষোভ, কমিশনের আরও এক সদস্যের পদত্যাগ

Read Next

জাকসু নির্বাচন: ভিপিতে জিতু, জিএসে এগিয়ে মাজহারুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular