২০/০৪/২০২৬
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চ্যাটজিপিটি হলো এআই দাবার চ্যাম্পিয়ন

পর্যটন সংবাদ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে সেরার মুকুট জয় করেছে ওপেনএআই-এর চ্যাটজিপিটি। তিন দিনব্যাপী অনুষ্ঠিত এক বিশেষ দাবা প্রতিযোগিতায় অংশ নেয় মোট আটটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম)। সেখানে গুগল, অ্যানথ্রপিক, চীনের ডিপসিক ও মুনশট এআইর পাশাপাশি ছিল ইলন মাস্কের এক্সএআই মডেল গ্রক-৪।

প্রতিযোগিতার ফাইনালে শুরুটা ভালো করেছিল গ্রক-৪। তবে শেষ মুহূর্তে একাধিক ভুলের কারণে পিছিয়ে পড়ে তারা। সুযোগটি কাজে লাগিয়ে টানা বাজিমাত করে চ্যাটজিপিটি এবং শেষ পর্যন্ত শিরোপা ঘরে তোলে ওপেনএআই।

প্রযুক্তি দুনিয়ায় এটি কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং এআই মডেলগুলোর সক্ষমতার একটি বড় পরীক্ষাও ছিল। দাবার মতো কৌশলনির্ভর খেলায় কোন মডেল কতটা দূরদৃষ্টি, বিশ্লেষণ ও সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা দেখাতে পারে, সেটিই ছিল মূল চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জে এবার চ্যাটজিপিটিই প্রমাণ করল নিজেকে সেরা হিসেবে।

Read Previous

নামিবিয়া-জিম্বাবুয়ের মাঠে বসছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, বাংলাদেশ সরাসরি মূল পর্বে

Read Next

কামচাতকা উপদ্বীপে ভূমিকম্প, পর্যটকরা সচেতন থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular