কুয়েতে ১০ প্রবাসীর মৃত্যু, নিহতদের মধ্যে বাংলাদেশিও

পর্যটন সংবাদ ডেস্ক: কুয়েতের আহমাদি গভর্নরেটে মদপানের ফলে ১০ প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস জানিয়েছে, জলিব আল শুয়ুখ এলাকার ৪ নম্বর ব্লক থেকে মদ সংগ্রহ করা হয়েছিল।

নিহতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি আছেন। তাদের একজন মোনায়েম মিয়া, যার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায়। তিনি কুয়েতে ন্যাশনাল কোম্পানির শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাটির সঠিক কারণ অনুসন্ধান করা হচ্ছে। প্রাথমিক সুরতহাল রিপোর্টে মদপানকেই সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হলেও বিস্তারিত তদন্তের পর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। নিহতরা সবাই ওই এলাকায় কর্মরত প্রবাসী শ্রমিক ছিলেন।

Read Previous

ডুয়েটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

Read Next

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পরবর্তী গন্তব্য ইংল্যান্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular