১৯/০৪/২০২৬
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়াশায় আটকা পড়েছে ফেরি, ভোগান্তিতে যাত্রীরা

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে মাঝ নদীতে আটকা পড়েছে ছোট-বড় ২টি ফেরি।

শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর সাড়ে ৫টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে দুর্ভোগে পড়ে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও যানবাহন।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, শুক্রবার ভোর ৫টা থেকে কুয়াশার কারণে এ নৌ-রুটে ফেরি চলাচল ব্যহত হচ্ছিল। ভোর সাড়ে ৫টার দিকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে এ নৌ-রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ সময় মাঝ নদীতে আটকে পড়েছে ছোট-বড় ২টি ফেরি।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আলীম দাইয়্যান বলেন, দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

Read Previous

বিমানবন্দর থেকে সরানো হয়েছে দুই নিরাপত্তাকর্মীকে

Read Next

২০২৪ সালে জাপান ভ্রমণ করেছে রেকর্ড পর্যটক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular