কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ, সংঘর্ষ চলছেই

পর্যটন সংবাদ ডেস্ক: রাজধানীর কাকরাইল এলাকায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে একদল বিক্ষোভকারী মিছিল নিয়ে কাকরাইল মোড়ে পৌঁছালে পুলিশের দিকে ইট ও জুতা নিক্ষেপ করে। কিছুক্ষণ পর তারা সড়কে অগ্নিসংযোগ করে এবং জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে উত্তেজনা ছড়িয়ে পড়লে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় সংঘর্ষ চলমান ছিল এবং ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের মানুষের মধ্যে।

Read Previous

মোদির চীন সফর: সীমান্ত উত্তেজনা পেরিয়ে নতুন আলোচনার পথে

Read Next

এশিয়া কাপে টাইগারদের লড়াই আবুধাবিতে, টিকিটের দাম শুনলেই চমকে উঠবেন আপনি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular