কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে আবারও হামলা ও অগ্নিসংযোগ

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক | পর্যটন সংবাদ: রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ হামলা শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একদল বিক্ষোভকারী হঠাৎ করেই কার্যালয়ের সামনে জড়ো হয়ে ভাঙচুর চালায় এবং ভেতরে আগুন ধরিয়ে দেয়। এ সময় অফিসের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, গত ৩১ আগস্টও একই কার্যালয়ে বিক্ষোভকারীরা হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল। সেদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে।

আজকের ঘটনায়ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসকেও ডাকা হয়েছে। তবে এ পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Read Previous

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণিল শোভাযাত্রা

Read Next

শাহজালাল বিমানবন্দরে ব্যাংকক গামী লতিফ সিদ্দিকীর ভাই এসএম সিদ্দিকী আটক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular